1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ভালোবেসে বিয়ের ৪ মাসের মাথায় যুবকের আত্মহত্যা স্ত্রীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ওসিএন ড্রেস্ক : 

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভালোবেসে বিয়ের ৪ মাসের মাথায় প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করেছে সেতু মিয়া (১৭) নামে এক যুবক। ‎সেতু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

‎ঘটনাটি ঘটে গত ২৭ জুলাই (রবিবার) দুপুর ২টার দিকে নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে। গত ৩০ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎পরিবার সূত্রে জানা যায়, সেতুর মিয়া বনগাঁও গ্রামের এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। পরে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কিছু দিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

‎নিহতের পরিবারের অভিযোগ, সেতুর স্ত্রী আরিফা বেগম সবসময় টাকার জন্য চাপ দিতেন এবং তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে সেতুকেও সঙ্গে নিয়ে যান।

‎২৭ জুলাই এক অজ্ঞাত সিএনজি চালক সেতুর মায়ের মোবাইলে ফোন করে জানান, বনগাঁও গ্রামের মতলিব মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে সেতু মিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন। তার মায়ের অনুরোধে অজ্ঞাত সিএনজি চালক সেতু মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় দুই দিন থাকার পর তার মৃত্যু হয়। 

‎এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হলে এসআই মোঃ খবির উদ্দিন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

এবিষয়ে ‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, “নিহতের মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পরিবারের পক্ষ থেকে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর