
কাজী আশরাফুল আলম
গাজীপুর মহানগর এর অন্যান্য এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হায়দরাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়।
গাজীপুর মহানগর এর পূবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামে প্রতিষ্ঠিত সু শিক্ষার আলো ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান হায়দরাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয় তার সুনাম হারাতে বসে।ঠিক এমন সময় গাজীপুর শিক্ষা প্রতিষ্ঠান এক যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন।
গাজীপুর জেলার মাটি ও মানুষের নেতা গরীব দুঃখী অসহায় মেহনতি মানুষের আস্থা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার এর সু যোগ্য উত্তরসূরী জননন্দিত জনতার মেয়র ক্ষ্যত বিশিষ্ট শিক্ষানুরাগী সরকার শাহনূর ইসলাম (রনি সরকার)কে রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
সরকার শাহনূর ইসলাম (রনি সরকার) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী , সকলের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
সরকার শাহনূর ইসলাম (রনি সরকার) একজন উচ্চ শিক্ষিত, ভদ্র, মার্জিত একজন সৎ মানুষ।
তার মত শিক্ষিত মানুষ যদি শিক্ষার সাথে সংপৃক্ত হয় তাহলে শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আদরের ছেলে মেয়েরা সু শিক্ষায় সু শিক্ষিত হবে।
সরকার শাহনূর ইসলাম ( রনি সরকার) তিনি রাজনৈতিক পরিবারের সন্তান, তিনি নিজেও একজন পরিনত রাজনৈতিক ব্যক্তিত্ব। গাজীপুর সহ সারা বাংলাদেশেই সরকার শাহনূর ইসলাম (রনি সরকার)র একটা পরিচিতি রয়েছে।
সরকার শাহনূর ইসলাম (রনি সরকার) সবার কাছেই জনপ্রিয় নাম।
তার মত শিক্ষা অনুরাগীরা যত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে এসে শিক্ষার হাল ধরবেন,ততদূর শিক্ষার মান বাড়বে,কমে যাবে দেশের কিশোর গ্যাং এর মত বাংলার অভিসাফ।
সরকার শাহনূর ইসলাম (রনি সরকার) এর মত ত্যাগীরা শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে এলেই কেবল দুর হবে শিক্ষা প্রতিষ্ঠান হতে অকালে ঝরে পড়ার সংখ্যা।
রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে সরকার শাহনূর ইসলাম ( রনি সরকার) সভাপতি হিসেবে নির্বাচিত করে সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।