1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জুলাই-আগস্ট গণআন্দোলনে গুলিবিদ্ধ ১১৪ নেতাকর্মীকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন দেওয়ান রকি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ এনামুল হক আবির

বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার গণআন্দোলনে গুলিবিদ্ধ ও গুরুতর আহত ১১৪ জন নেতাকর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা দিয়ে মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাভার-আশুলিয়ার রাজপথের সক্রিয় বিএনপি নেতা জনাব দেওয়ান রকি।

আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত কর্মীদের উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করান তিনি। ব্যক্তিগত অর্থায়নে চিকিৎসা খরচ বহন করার পাশাপাশি আহতদের মাঝে নগদ সহায়তাও প্রদান করেন দেওয়ান রকি ও তার ভাই দেওয়ান বাসেত।

গুলিবিদ্ধ একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, “৪ ও ৫ আগস্ট হামলার পর যখন রাস্তায় পড়ে ছিলাম, তখন কোনো হাসপাতাল আমাদের নিতে চাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে দেওয়ান রকি ভাই এবং তার সহযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের উদ্ধার করেন। তার সহানুভূতি, সাহসিকতা ও নেতৃত্বে আমরা আবার সুস্থ জীবনে ফিরেছি।

এ বিষয়ে জানতে চাইলে জনাব দেওয়ান রকি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। জনগণের দুঃসময়ে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। যারা আদর্শিক রাজনীতি করেন, তাদের জন্য ত্যাগ অপরিহার্য।

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমাদের দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। সকল বিভেদ ভুলে দলীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনগণের পাশে দাঁড়িয়ে এবং রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে জনাব দেওয়ান রকি নিজেকে একজন আদর্শিক ও সাহসী রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন—যিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর