1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টদের আশঙ্কাজনক তৎপরতা: এসবির সতর্কতা বার্তা জারি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মোঃ এনামুল হক আবির

আগামী ১১ দিনের মধ্যে দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা (এসবি) সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়াতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত এই গোয়েন্দা সংস্থার পাঠানো বার্তায় জানানো হয়েছে, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান’–এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক গোষ্ঠী ও বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে দেশজুড়ে নির্দেশনা এসবি’র রাজনৈতিক উইংয়ের ডিআইজি স্বাক্ষরিত এই সতর্কবার্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার বিশেষ পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হয়েছে:রাজনৈতিক পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ

সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি

সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সকল সন্দেহভাজন যানবাহনে তল্লাশি

অনলাইন ও অফলাইনে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার অভিযোগ

গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্যমতে, নিষিদ্ধ দলটির কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বর্তমানে মাঠপর্যায়ে সক্রিয় না থাকলেও ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবভিত্তিক চ্যানেলের মাধ্যমে তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছেন তারা।

সরকারের কড়া অবস্থান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পাচার করা অর্থ ফিরিয়ে এনে দেশব্যাপী রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে, যা সরকার কঠোর হাতে দমন করবে।”

তিনি আরও জানান, বিদেশে অবস্থান করে যারা দেশে অশান্তি সৃষ্টির ছক আঁকছে, তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর