1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

একাধিক ছাত্রজনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ও মাদক ব্যাবসায়ী শরীফ মোল্লা গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পঠিত

ইমরান খাঁন: আশুলিয়া প্রতিনিধি 

ঢাকার আশুলিয়ার জামগড়ার মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী ও ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার। ৫ আগষ্টের পর থেকে শরিফুল ইসলাম মোল্লা পলাতক ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল তাকে গ্রেফতার করেছেন।

শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করাসহ ছাত্র ‘জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে আশুলিয়া থানার সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

রবিবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।”

তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন আশুলিয়াবাসী এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে এই কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর