1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮: দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মাদক উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার উপশহর আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০টিরও বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার সকাল থেকে জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি এবং আশুলিয়ার জামগড়া এলাকার অবৈধ জুয়া লটারির জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের মতে, এসব অভিযুক্ত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ছিল। তাদের গ্রেপ্তারে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর