1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে পেটালেন দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

লিমন হোসেন

 

গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে

আহত যুবকের নাম আনোয়ার হোসেন। তিনি একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহরের রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। তারা ইট দিয়ে তার পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেন

পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আহত যুবকের মা বাদী সদর মেট্রো থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে আমরা বিষয়টি জানতে পারি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর