1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পঠিত

কাজী আশরাফুল আলম 

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় উত্তরা পূর্ব থানার সামনে কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম আজিজুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।উক্ত 

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন—উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টেলিভিশন সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন শামীম,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ,কে,এম আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল,সহ-সভাপতি মোখলেছুর রহমান মাসুম,সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ, সাংগঠনিক সম্পাদক কামাল খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাঈদ মির্জা,দৈনিক জনবানী মিরাজ শিকদার, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সমাজ কল্যাণ বিষয় সম্পাদক আর কে রুবেল,অর্থ বিষয় সম্পাদক,খন্দকার আব্দুল হাসিব,মানবাধিকার বিষয় সম্পাদক,মিজান বিন নূর, চ্যানেল টু সম্পাদক মোহাম্মদ শাহজালাল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন,মহিলা বিষয় সম্পাদক নার্গিস আক্তার স্মৃতি,মোঃ খোকন দৈনিক মানবাধিকার প্রতিদিন, মোহাম্মদ শফিক ৭১ খবর টিভি , দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য আবু সাঈদ মৃধা,ইফতেখার হোসেন, মামুন আহমেদ ফিরোজ, মইন উদ্দিন,মোহন মিয়া সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 মানববন্ধন শেষে কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম আজিজুল হক মরহুম সাংবাদিক তুহিনের মাগফিরাত দোয়া কামনা করে সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর