1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ইমরান খাঁন:আশুলিয়া প্রতিনিধি 

আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। 

শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। 

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন,সাংবাদিক সাগর রুনি হত্যা সহ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানাই। 

সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান বলেন, আমরা সংবাদ কর্মীদের পাশে সবসময় রয়েছি। সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। তবে তাদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম সৌরভ বলেন, “অনিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব) বলেন, “গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের পেছনে কাদের মদদ রয়েছে, তা খতিয়ে দেখা দরকার। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইমরান খাঁন জানান সাংবাদিকদের হত্যা করা হলে আসামিরা গ্রেফতার হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে এসে পুনরায় সেই একই অপরাধের সাথে যুক্ত হয়।তিনি আরও বলেন সাংবাদিক নির্যাতিত হলে আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। 

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর