1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ওপেন হাউস ডে-২০২৫ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা সভার আয়োজন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উদ্যোগে গাজীপুর চৌরাস্তা ১৯ শে টাওয়ার সংলগ্ন এলাকায় “ওপেন হাউস ডে-২০২৫” অংশীজনদের সাথে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উওর বিভাগ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজ থেকে এই মরণনেশা নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি চাঁদাবাজি চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাসন থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর