1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরে সদ্য ঘোষিত ৬ সংসদীয় আসন দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

পুবাইল প্রতিনিধিঃ

গাজীপুরে সদ্য ঘোষিত ৬ সংসদীয় আসন দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এ দাবিতে কাল শনিবার পূবাইল থানার মিরের বাজার চৌরাস্তায় প্রতিবাদ জনসভার আয়োজন করেছে পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত প্রাক-কর্মশালায় বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলাম, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ কর্মসূচির ঘোষণা দেন।

বক্তারা অভিযোগ করেন, ঘোষণার পর ৫–৭ দিনের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে নতুন ৬ আসনকে আবার পূর্বের ৫ আসনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন—“পূবাইল থানার জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আমরা গাজীপুর সিটিতে থাকতে চাই, কালীগঞ্জে যেতে চাই না।

বুধবার রাতে পূবাইলের মিরের বাজার থেকে মাজুখান বাজার হয়ে কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মার্কেট পর্যন্ত বিশাল মিছিল হয়। টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মিছিলে নেতৃত্ব দেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান খান সোহাগ।

আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ বলেন, গাজীপুর-৬ আমাদের গণতান্ত্রিক অধিকার ও দীর্ঘদিনের দাবি। কেউ এটি কেড়ে নিতে চাইলে রাস্তাতেই জবাব দেওয়া হবে।

সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি সতর্ক করে বলেন, আইনি লড়াইয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন শুধু গেজেট প্রকাশ বাকি। ষড়যন্ত্র চলছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। নির্বাচন কমিশনের প্রতি আহ্বানছয়-নয়’ খেলা যেন কেউ করতে না পারে।

পূবাইল সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন, কালকের জনসভায় গাজীপুর-৬ আসন বলবৎ রাখতে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর