1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়া ইউনিয়ন পরিষদ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ প্রশাসক আজরা জাবীনের 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ এনামুল হক আবিরঃচীফ রিপোর্টার

ঢাকা জেলার অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদ সম্পর্কে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ঘুষের রাজত্ব,স্বৈরাচার পতনের পর প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় চলছে দালাল চক্রের তাণ্ডব’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাবা আজরা জাবীন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম।

প্রশাসক আজরা জাবীন বলেন,আমি প্রায় ১০ মাস ধরে দায়িত্ব পালন করছি এবং এই সময়ের মধ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে স্থানীয় জনগণের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে আমাদের সম্মানহানি করা হয়েছে, যা আদতে জনসেবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তিনি আরও বলেন,২৫ আগস্ট ২০২৫ তারিখে ‘দৈনিক খবরের আলো’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পুরোপুরি অসত্য, বানোয়াট এবং প্রমাণহীন।এই ধরনের মনগড়া সংবাদের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ সময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম বলেন,আমি মাত্র ২২ মে ২০২৫ তারিখে এখানে যোগদান করেছি। এখনও পুরো দপ্তরের কাজকর্ম গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছি।এরইমধ্যে এমন একটি বিভ্রান্তিকর ও সত্যনির্ভরতাহীন প্রতিবেদন খুবই দুঃখজনক।

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,গঠনমূলক সমালোচনা আমরা বরাবরই স্বাগত জানাই। তবে সঠিক ও সু নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে অনুসন্ধান করে সত্য সংবাদ প্রকাশ করা প্রত্যাশিত।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জনসচেতন মহলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর