1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আবেগপূর্ণ —- লিমা আক্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,ভালোবাসা না.!

চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না বরং

সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়.!

তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ

তুমি তোমার দূর্বল জায়গা গুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছো,

আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারনে.!

তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভুতি গুলো বুঝবে,

একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে

তাইতো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো.!

তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে

নিতান্তই সস্তা আবেগ,তুমি যতোই না খেয়ে থাকো,

যতোই হাত কাটো,যতোই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো

তাতে তার কিছু আসে যায় না.!

বিলিভ মি,সে কখনো তোমার এই অনুভুতিগুলো বুঝবে না

,কখনোই না.!চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে.

!তুমি হয়তো ভাবছো,সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে.!

না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি.!

সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে.!

হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল.!

কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার

চারপাশে ঘটে যাওয়া প্রতারনার গল্পের প্রতারকগুলোর মতোই একজন.!

তুমি যতো দূর্বল হবে,যতো স্যাক্রিফাইজ করবে

সে ততো তোমাকে অবহেলা করবে.!

তার দেয়া প্রতিটা কষ্ট নিরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে,ভালোবাসা না.!

তাই তোমার এই অমূল্য ভালোবাসা,অমূল্য চোখের জল,

অমূল্য অনুভূতি গুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও.!

যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়,

সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডির্জাব করে না.!

এটাই বাস্তবতা!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর