1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার আসাদুল হক আসাদ

রংপুর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন “সশস্ত্র বাহিনী দিবস” উপলক্ষে রংপুর অঞ্চলের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসারদের সংগঠন “অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RJWA)” কর্তৃক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটি তাঁদের সাংগঠনিক অফিসে সকাল ০৮৩০ ঘটিকায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে এক আনন্দ রেলির আয়োজন করেন। রেলিটি রংপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। উক্ত কমিউনিটি সেন্টারে দিবসের তাৎপর্য ও সাংগঠনিক বিষয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সম্মানিত লেফটেন্যান্ট মোঃ আব্দুস সালাম। প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা ও বাহিনী প্রধানগণের বাণী পাঠ করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ, সশস্ত্র বাহিনী দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক তাৎপর্য উল্লেখ পূর্বক বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফ আলী।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সম্মানিত ক্যাপ্টেন এস এম মতিউর রহমান এবং তিনি সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে একটি আকর্ষণীয় রেফেল ড্র এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সংগঠনের ১৮০ জন সদস্য ছাড়াও তাঁদের পরিবারবর্গের সদস্যগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর