1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

মিঠামইনে কলতান সাংস্কৃতিক সংঘের উদ্যোগে “শহীদ বুদ্ধিজীবী দিবস” পালিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

নাসির উদ্দিন হারুন, নিজস্ব প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদার সাথে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “কলতান সংস্কৃতিক সংঘ” কর্তৃক আয়োজিত “শহীদ বুদ্ধিজীবী দিবস” নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। কলতান সভাপতি মো: ফখর উদ্দিন রাজীর সভাপতিত্বে এবং মো:খলিলুর রহমান খোকন এর সঞ্চালনায়, আলোচক বৃন্দের মধ্যে ছিলেন -জনাব নাসির উদ্দিন হারুন, জনাব ফখরুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট, জনাব রফিকুল ইসলাম মীর, জনাব আব্দুল হাই, সালাহউদ্দিন, আইয়ুব রেজা, তোফাজ্জল হোসেন, আসাদুল হক, সাগর আহমেদ, আবুল হোসেন, মাহমুদুজ্জামান, আক্কাস মিয়া, দিলীপ সরকার, নায়েব আলী, আকাশ দাস, দ্বীন ইসলাম আরজু, বাবুল সরকার, স্বাধীন মিয়া ও আব্দুল্লাহ আল মামুন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মো: আব্দুল আহাদ, গীতা পাঠ করেন সুরেন্দ্র চন্দ্র দাস। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

 

বক্তাগণ বলেন -বিজয় দিবসের পূর্ব মুহূর্তে (অর্থাৎ ১৪ ই ডিসেম্বর) জাতিকে মেধাশূন্য করার হীন চক্রান্তে পাক বাহিনী ও তার দোসররা এ সুপরিকল্পিত হত্যাযজ্ঞ চালায়। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে শ্রদ্ধা জানাই । এ জাতি চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পরিশেষে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর