1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন রোজিনা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত
চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রোজিনা। ২০২৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ওই বছরের ৩ মার্চ মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। গতকাল রোববার রোজিনা জানালেন, তার দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। গল্প লিখছেন ছটকু আহমেদ।
নিজের পরিচালিত নতুন সিনেমা নিয়ে রোজিনা বলেন, ‘এখনই সময় মূলত আমাদের জীবনের গল্প, এই সময়ের গল্প। গল্পে রয়েছে প্রেম, ভালোবাসা আর কিছু কঠিন বাস্তবতা। ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনিকার। তার ওপর আমার আস্থা আছে বলেই তাকে গল্প রচনার দায়িত্ব দিয়েছি। এখন সিনেমার বাজেট আর শুটিং নিয়ে পরিকল্পনা করছি। সব ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার পরিচালিত দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে পারব।’
গল্প ও চিত্রনাট্য রচনা শেষেই সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন রোজিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘সিনেমাতে কে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করিনি। গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হলেই পাত্র-পাত্রী ঠিক করা হবে। তখন আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, আগের সিনেমার চেয়ে আমার এই সিনেমার গল্পটা বেশি সুন্দর।’
আজ রোজিনার জন্মদিন। রোজিনা বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টায় পরিবারের সবাইকে নিয়ে কেক কাটি। এ বছরও তা-ই হবে। দিনের বেশির ভাগ সময়টা বাসাতেই থাকব।’
উল্লেখ্য, রোজিনা অভিনীত প্রথম সিনেমা ‘তীরভাঙা ঢেউ’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান রোজিনা। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন ওয়াসিমের বিপরীতে। ১৯৮০ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রোজিনা। এরপর ১৯৮৮ সালে মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর