1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

​ প্রতিনিধি, (কাপাসিয়া) গাজীপুর :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের এই আনন্দ ও সম্প্রীতি ভাগ করে নিতে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন। পূজা উদযাপন উপলক্ষে স্থানীয় ২টি পূজা মণ্ডপ পরিদর্শনে যান তারা। এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের খবরাখবর নেন।

 

​পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে এই অঞ্চলে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সিংহশ্রী ইউনিয়নে চিরকাল এই সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে।” উৎসবের সুষ্ঠু ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

 

​অ্যাডভোকেট জাকির হোসেন তার বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গোৎসবের এই আনন্দ যাতে সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করতে পারি, সেজন্য আমাদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।” পরিদর্শনকালে সিংহশ্রী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল কাইয়া,সিংহশ্রী ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক বেলাল সরকার,সিংহশ্রী ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহ্তাজুর রহমান খান পল্লব,,

 

 

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই নেতার অনুসারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ সার্বিক খোঁজখবর নেওয়া ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় আগত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর