1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলী সভাপতি আলী নিয়ামতের কলাম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলী  সভাপতি আলী নিয়ামতের কলাম : সামনে এগিয়ে যাওয়ার বড় বাধা দুর্নীতি  ১৯৭২ থেকে ২০২৫ দীর্ঘ এই সময়ের যাত্রায় স্বাধীন বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত? ৭২ সালে ১ কেজি চাউলের মূল্য ছিল ১ টাকা ২০২৫ সালে এসে তা ১ শত টাকা? যা দুর্নীতিবাজদের কারণেই এই করুণ পরিণতি ঘটেছে! পতিত এবং বিতাড়িত ফ্যাসিস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনা গর্ব করে যেদিন বলেন : আমার বাড়ির পিয়নও ৪ শত কোটি টাকার মালিক! সেদিন রূপসী বাংলা টিভির দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে বলি : প্রধানমন্ত্রী আপনার পিয়নই যদি ৪ শত কোটি টাকার মালিক হয় তবে মন্ত্রী এমপি সচিব দলের নেতা কর্মীরা কতো শত বা হাজার কোটি টাকার মালিক সেটির তালিকা দিন? সময়ের যাত্রায় কি দেখতে পাচ্ছি! হাজার হাজার দুর্নীতিবাজ পালিয়ে গেছে যাদের সম্পদের পরিমাণ হাজার হাজার কোটি টাকা? লাখ লাখ দুর্নীতিবাজ দেশে এখনও আছে। তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে কয়েক বছরের জাতীয় বাজেট বাস্তবায়ন করা সম্ভব। বিনামূল্যে অসহায়দেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কারখানা শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান গড়া যায়। কে নেবে এই উদ্যোগ। সবাই তো রাজার নীতি রাজনীতিতে বিশ্বাসী? কেউ তো জনতার নীতি জননীতি করে না! ক্ষমতায় গিয়ে সবাই নিজেদেরকে রাজা ভাবতে শুরু করে? আর স্বেচ্ছাচারিতা অত্যাচার নির্যাতন চালায় নিরীহ জনতার ওপর! সাথে দুর্নীতির পাহার গড়ে তোলে এক একজন? বিদেশে টাকা পাচার করে লাখ লাখ হাজার কোটি টাকা? যা জুলাই ৩৬ বিপ্লবের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে প্রতিনিয়ত! কিন্তু সমস্যার সমাধান মিলছে কি? শাস্তি পাচ্ছে কি দুর্নীতিবাজরা? তাদের কালো টাকা দুর্নীতির সম্পদ আজ কি উদ্ধার করে তা জনতার কল্যাণে যারা বিপ্লব ঘটালো সেসব বিপ্লবী শিক্ষার্থীদের কল্যাণে, সাধারণ কোটি কোটি শিক্ষার্থীর কল্যাণে ব্যয় করার ব্যবস্থা হয়েছে কি? তাই জাতির প্রত্যাশা একটাই : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ২৬ জুন ২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর