1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার অলিগলি এখন মাদকের স্বর্গরাজ্য উঠতি বয়সী তরুণরা বিপথগামী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নাজমুল:আশুলিয়া প্রতিনিধি 

আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা।

সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। এই ভয়াবহ নেশাজাতীয় দ্রব্যগুলোর সহজলভ্যতায় উঠতি বয়সী বহু তরুণ ধ্বংসের পথে হাঁটছে সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা, অস্থির হয়ে উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

 

এলাকাবাসীর ভাষ্যে, চোখের সামনে আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে আমরা অসহায়। প্রশাসন চাইলে একদিনেই এই চক্র গুঁড়িয়ে দিতে পারে কিন্তু তাদের মধ্যে সেই সদিচ্ছা দেখা যাচ্ছে না।স্থানীয় অনেকেই অভিযোগ করছেন এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় এসব ব্যবসা দিনের পর দিন চলেই যাচ্ছে।

 

সচেতন মহল বলছেন শুধুমাত্র অভিযান নয় প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সচেতনতা এবং কঠোর নজরদারি। মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই অঞ্চল আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর