1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মানিকগঞ্জের ঘিওরে দাড়ি ধরে টানাটানির ঘটনায় অভিযুক্ত নাঈম আশুলিয়া থেকে গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৯১ বার পঠিত

 নাজমুল: আশুলিয়া  প্রতিনিধি 

মানিকগঞ্জের ঘিওরে একজন ধর্মপ্রাণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আলোচিত আসামি নাঈম ভূইয়াকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

সূত্র জানায়, অভিযুক্ত নাঈম একটি দোকানে গিয়ে টাকা ছাড়াই কাজ করানোর চেষ্টা করেন। দোকানের মালিক, যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সুন্নাহ মতে দাড়ি রেখে থাকেন, বিনামূল্যে কাজ করতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে নাঈম। পরে সে ওই ব্যবসায়ীকে মারধর করে এবং প্রকাশ্যে দাড়ি ধরে টানাটানি করে অপমানজনক আচরণ করে।

 

পুরো ঘটনাটি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একজন সম্মানিত নাগরিককে প্রকাশ্যে লাঞ্ছিত করার প্রতিবাদে সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

 

ডিবি পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নাঈম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘিওরের স্থানীয় জনগণ ও ইসলামপ্রিয় জনসাধারণ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় চেহারা বা পরিচয়ের কারণে অপমানের সাহস না পায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর