1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

মহাসমাবেশে তিন দফা দাবি, সাভার-আশুলিয়ার নেতা ফারুক খানের উপস্থিতি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি:

 ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকায় এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তিন দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন:সাভার-আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি এবং ঢাকা-১৯ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক খান।

তিনি তার বক্তব্যে বলেন— “আমরা দেশের জনগণের পক্ষে কথা বলি, অন্যায়-অবিচার-দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আদর্শে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। এই ৩ দফা দাবি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই।”

 তিন দফা দাবির মধ্যে ছিল:১. দেশে ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ২. নৈতিক অবক্ষয় রোধে শিক্ষা ও সংস্কৃতি নীতিতে ইসলামী আদর্শ অন্তর্ভুক্ত ৩. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা ও জনপ্রতিনিধিরা।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর