1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় জানালা খুলে চুরি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধিঃ

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আঁধারে ঘরের জানালা খুলে চুরি বেড়েই চলেছে। চোরেরা এখন আর ঘরে প্রবেশ না করেও শুধু জানালা খুলে ঘরের ভেতরে থাকা মোবাইল ফোন, মূল্যবান সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র কৌশলে চুরি করে নিচ্ছে। এই অভিনব পদ্ধতির চুরি এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সর্বশেষ এমনই একটি ঘটনা ঘটেছে আজ রবিবার ভোররাতে। আশুলিয়ার জামগড়া এলাকার ছয়তলা ‘ইরা রিমি ভবন’-এর দ্বিতীয় তলায় বসবাসকারী এক পোশাক শ্রমিক দম্পতির কলেজপড়ুয়া মেয়ের কক্ষে জানালা খুলে চোর চুরির চেষ্টা করলে। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে, সাথে সাথে তার বাবা-মা এসে পড়লে চোর নিচে নেমে দৌড়ে পালিয়ে যায়।

 

চোর জানালা দিয়েই মোবাইল, পার্স, ঘড়ি, ক্যাশ টাকা—সব নিয়ে যায়। আমাদের ঘরে ঢোকেইনি, শুধু জানালা দিয়েই হাত চালিয়ে নিয়েছে সবকিছু বলছিলেন এক ভুক্তভোগী।

 

নতুন কৌশল:এই নতুন ধরণের চুরিতে চোরেরা ঘরে ঢুকে ঝুঁকি না নিয়ে বরং জানালা দিয়েই ভেতরের জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব ঘরের জানালায় গ্রিল নেই বা নড়বড়ে অথবা জানালা খুলা রেখে ঘুমিয়ে পড়েন, সেখানে চুরি হচ্ছে বেশি

 

এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা খুবই কম। এর ফলে চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে আশুলিয়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে  নিজের এবং প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই সচেতন হোন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর