1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে বিএনপির সাইবোর্ড টাঙ্গিয়ে চলছে বাণিজ্য যেন দেখার কেউ নেই

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি সাইবোর্ড টাঙ্গিয়ে বিভিন্ন অপরাধকর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে নূরে আলমের বিরুদ্ধে। কে এই নূরে আলম? কি তার পরিচয়। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। তিনি ওই এলাকার তরুণ যুবসমাজকে বিভিন্ন অপরাধে ঠেলে দিচ্ছে। নূরে আলমের এইসব অপরাধকর্মকান্ডের প্রতিবাদ করলে তার লোকজন দিয়ে মানসিক নির্যাতন ও হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা তার হাত থেকে বাঁচতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। 

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, ৪৫নং ওয়ার্ড বউ বাজার এলাকায় বিএনপি সাইনবোর্ড টাঙ্গিয়ে এবং দলের নাম ভাঙ্গিয়ে পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে নূর আলম দীর্ঘদিন যাবত অপরাধকর্মকান্ড করে আসছে। নূরে আলমের অত্যাচারে এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। এক সময় নূরে আলমের পরিবারে নুন আনতে পান্তা ফুড়াতো। আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর তিনি আজ বিএনপির সাইবোর্ড টাঙ্গিয়ে এবং দলীয় পরিচয় দিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। তার হাত থেকে এলাকাবাসী মুক্তি চায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর