1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক-১

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম

 

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মোঃ রাকিব হাসান (৪০) নামের একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

বুধবার (২ রা জুলাই ২০২৫ ইং) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।আটক রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতেন।

 

 এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী হিমারদিঘী বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, “যথেষ্ট ঝুঁকি সত্ত্বেও আমাদের পুলিশ সদস্যরা অস্ত্রধারী এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর