1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

মেহেদী হোসেন পলাশঃকাতার প্রতিনিধি

সাম্প্রতি কাতারে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী বাংলাদেশ আম উৎসব ২০২৫।

এই আম উৎসব আয়োজন করেছে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। 

এই সফল আম উৎসবে প্রশংসনীয় ভূমিকা পালন করায় একাত্তর বাংলা টিভির কাতার প্রতিনিধি রিয়াজ হোসাইন সাদ্দামকে এক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

রিয়াজ হোসাইন সাদ্দাম দীর্ঘদিন কাতার থেকে, প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ প্রেরণ করে থাকে । 

গত জুলাই বিপ্লবের আন্দোলনেও এই সাংবাদিকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

 কাতারে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি , প্রবাসীদের যে কোন সমস্যার সমাধানে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রিয়াজ হোসাইন সাদ্দাম।

সর্ব দিক বিবেচনা করে সাদ্দামকে বিশেষ এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সাদ্দাম।

বিশেষ এই সম্মাননা পেয়ে,কাতারে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা ও মান্যবর রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর