1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার এর বাড়ি দখলে নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ মেহেদী হাসান সোহাগ:

গাজীপুর মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলগাজীপুরের টঙ্গীতে ৪৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আলহাজ্ব গিয়াসউদ্দিন সরকার এর বাড়ি দখল নিতে গিয়ে গাজীপুর মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। ‎তার বিরুদ্ধে গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার গিয়াস উদ্দিন সরকার তার ভাই আমান সরকার ও জামান উদ্দিন সরকারের দখলে থাকা প্রায় দেড় বিঘার জমি ও বসতবাড়ি দখল করতে যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল ও তার সমর্থকরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে একটি কক্ষে আটক ও তার সমর্থকদের মারধর করা হচ্ছে এমন তথ্য জানিয়ে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ যুবলীগ নেতা ও তার সমর্থকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

‎গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার অশোক কুমার পাল বলেন, ‘গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর