1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন,এফবি-৩,এইচ-২ ক্যাটাগরিতে ভিসা অনুমোদন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ 

বাংলাদেশের জন্য এক আনন্দের বার্তা নিয়ে এলো আন্তর্জাতিক সংস্থা “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড”। জাতিসংঘ নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে আসছে।খবর আইবিএননিউজ।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে প্রশিক্ষিত প্রায় তিন শতাধিক জনের বেশি শ্রমিক প্রস্তুত করেছে, যাদের মধ্যে প্রথম দফায় একশত পাঁচ জন শ্রমিককে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আসছেন।

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গঠিত এই শ্রমিক দলকে নিয়োগের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় ।শ্রমিকদের ভিসার ক্যাটাগরি হচ্ছে “EB-3” এবং কর্মের উদ্দেশ্য “H-2A” – যা যুক্তরাষ্ট্রে কৃষিভিত্তিক মৌসুমি শ্রমিক হিসেবে বৈধভাবে কর্ম করার সুযোগ প্রদান করে।

২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি সিটিতে বৃক্ষরোপণের জন্য প্রথম দফার এই শ্রমিকচুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে একশত পাঁচ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ভিসা লেটার পাঠানো হয়েছে। তারা খুব শীঘ্রই ভিসা গ্রহণ করবেন।

প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫ এর মধ্যে ঢাকার যুক্তরাষ্ট্র এর দূতাবাস থেকে এই শ্রমিকদের ভিসা প্রদান সম্পন্ন হবে।এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছে জাতিসংঘের “ক্লাইমেট চেইঞ্জ” বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। তারা পুরো প্রক্রিয়ায় কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” এর চেয়ারম্যান নুর কামাল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং শ্রমিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ এই সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে আমরা বদ্ধপরিকর।

এই উদ্যোগ শুধু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না, একইসঙ্গে দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দিগন্তও উন্মোচন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর