1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম # — ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে বিগত ১৬ বছরে? এর আগেও তো হয়েছে যার পরিমাণ কতো? ১৯৭২ থেকে ২০২৫ পর্যন্ত যতো দুর্নীতিবাজ টাকা পাচারকারী দেশে আছে তাদের অর্থ এবং সম্পদের পরিমাণ কি আজ পর্যন্ত কোনো সরকার হিসেব করে জনতার কাছে স্পষ্ট করেছে? তাদের ধরা না আটক করা তো দূরের কথা কোনো দুর্নীতিবাজ কিম্বা টাকা পাচারকারীর কি প্রকাশ্য শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে কি? কোনো সরকারই দুর্নীতিবাজদের প্রকাশ্য শাস্তির ব্যবস্থার উদ্যোগ নেয়নি? নিতে পারেনি? বরং দুর্নীতিবাজদের সহযোগিতা করেছে আর হাজার হাজার কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব আইজিপি দলের নেতা ব্যবসায়ী কর্মী দোসররা? আমি ১৯৮৬ সাল থেকে বলে ও লিখে আসছি : /দেশের ৫ কোটি শিক্ষার্থী তরুণ জাগবে / সব দুর্নীতিবাজ অপশক্তির দল ভাগনে /- ৩৬ জুলাই৷ ২০২৪ শিক্ষার্থী জনতা ঠিকই জাগলো দুর্নীতিবাজরাও ভাগলো পালালো কিন্তু দুর্নীতি এবং অর্থ পাচার কি বন্ধ হলো? — কি দেখছি আমরা! লুটপাট মব সন্ত্রাস খুনোখুনি ছিনতাই জ্বালাও পোড়াও বাড়ি ধ্বংস ভাঙ্গা হাট বাজার দোকান বাড়ি দখল কি হচ্ছে না? টাকা পাচার কি বন্ধ হয়েছে? দুর্নীতি কি কমেছে? তাহলে ৩৬ জুলাই বিপ্লবের পর ড. ইউনূস সরকারকে আর কতো বছর সময় দিলে এসব বন্ধ হবে? ভেবে দেখার সময় এসেছে! সাধারণ কোটি কোটি শিক্ষার্থী আবার কি জনতাকে সাথে নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে! সেদিন কি খুব বেশি দূর? আসুন সবাই মিলে আওয়াজ তুলি একটাই : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ! সব কথার শেষ কথাও একটাই : যদি দুর্নীতি মুক্ত সরকার পাই তবেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ! আল্লাহ আমাদের সহায় হোন। 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর