1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

বাংলা নববর্ষ -১৪৩২ এবং রবীন্দ্রনাথ- নজরুল জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

বাংলা নববর্ষ-১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ 

বাংলা নববর্ষ-১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্ততি শুক্রবার, ২৭ জুন ২০২৫,বিকাল ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে (৩১-১০ ৩৭ তম এভিনিউ, স্যুইট # ২০১, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১) এক সাংষ্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হয় ।খবর আইবিএননিউজ ।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের হেড অফ চ্যান্স্যারি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক এর কনসাল জেনারেল এম.মোজাম্মেল হক ।এতে সংগীত পরিবেশন করেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভীন,রেশমী মির্জা,তমা সাহা ও বাউল শিল্পী শাহীন হোসেন প্রমুখ ।নবনিযুক্ত কনসাল জেনারেল এম মোজাম্মেল হক বলেন,নতুন আশা,নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে ।বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা,গ্লানি আর ব‍্যথতাকে পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে এসেছে নববর্ষে ।তিনি বলেন,হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার এর মূল প্রেরণা হচেছ আমাদের প্রাণের বৈশাখী উৎসব ।গোঁএ-বর্ণ-ধর্ম-জাতি নির্বিশেষে বাংলার সকল মানুষের সার্বজনীন উৎসবের নাম নববর্ষের উৎসব ।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি,সাংবাদিক,সাহিত্যিক,বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কুটনৈতিক ব্যক্তিবর্গ এব কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে ভোজে আপ্যায়ন করা হয় মজাদার ও রকমারি খাবারের আয়োজন ছিল বিশেষ প্রসংশনীয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর