1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

মধুখালীতে কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি, গেল ১৫ লাখ টাকার মালামাল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সরজিত কুমার দাস (৪৫)। তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করেন।

 

জানা যায়, তিনি মাঝে মাঝে গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান। হঠাৎ করেই গত ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে আছে।

 

চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন। পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের থালা-বাসন, তিনটি কলসি ও প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।

 

এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান,চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালী থানাকে অবগত করি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন,চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে স্থানীয়দের অভিযোগ, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর