1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রাস্তার বেহাল দশা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বিপদের রাস্তা গাজীপুর বাগবাড়ী গ্রামের হাজারো মানুষের প্রাণ হুমকিতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজা ফ্যাশন পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কটি আজ একটি চরম জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।

 

প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। বাগবাড়ী ও আশপাশে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস, এবং অন্তত ১০টিরও বেশি পোশাক কারখানা রয়েছে। অথচ রাস্তাটির বেহাল অবস্থা বহুদিন ধরেই ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্ষাকালে এই সড়কে চলাফেরা করা রীতিমতো মৃত্যুঝুঁকির শামিল। প্রতিদিন গড়ে ২০-২৫ জন মানুষ ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন—কারো হাত ভাঙছে, কারো পা। ব্যবসায়ীরা দোকানে বসে অথৈ কাদায় গ্রাহকশূন্য দিন পার করছেন।

স্থানীয়রা জানান, তারা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন, লিখিত অভিযোগ জমা দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় জনগণ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ—ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি পুনঃনির্মাণ বা সংস্কার করা হোক, যাতে প্রতিদিনের এই মৃত্যুফাঁদ থেকে মানুষ মুক্তি পায়।

“জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রশাসনের কাছে আমাদের শুধু একটা রাস্তাই চাওয়া।” — এক হতাশ স্থানীয় বাসিন্দা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর