1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ব্রুকলীন পাওয়ার ১০০ এ শাহানা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ব্রুকলীন হচ্ছে নিউইয়র্ক সিটির পাঁচ বরোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ার হাউজ। নিউইয়র্ক স্টেটের সবচেয়ে ক্ষমতাধর এবং ডাকসাইটে নেতাদের জন্ম বা বসবাস এই বরোতে। যেমন সিনেটে মাইনোরিটি লিডার চাক শুমার, হাউজে মাইনোরিটি লিডার হাকিম জেফরি, স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, মেয়র এরিক এডামস, সাবেক মেয়র বিল ডি ব্লাজিও, সিটির পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস, কংগ্রেস সদস্য নিকোল মেলিওটাকিস, সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার, কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাজকুয়েজ, ড্যান গোল্ডম্যান, ইভেট ক্লার্ক প্রমুখ। এদের মধ্যে ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ।

শাহানা হানিফের জন্ম ব্রুকলীনে, বেড়ে উঠেছেন সেখানেই। এবং কলেজেও গেছেন সেখানকারই ব্রুকলীন কলেজে। তিনি ২০২১ সালে প্রথমবার কাউন্সিল সদস্য নির্বাচিত হন। এ বছর ২৪ জুন প্রাইমারিতে তিনি মনোনয়ন পেলেন পুনর্নির্বাচনের জন্য। তিনি সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো—চেয়ার। তিনি ব্রুকলীন পাওয়ার হানড্রেডের এর ২১ নম্বরে অবস্থান পেয়েছেন।তার বাবা মোহাম্মদ হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর