1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা ঘাতক রব্বানী গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পর নির্মমভাবে গলা কেটে হত্যা করে। ১৯ বছরের ঘাতক রব্বানী তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। মাত্র ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে চাপ দেয় ঘাতক রব্বানী (১৯)। কিন্তু মুক্তিপণের টাকা পাওয়ার আগেই নৃশংসভাবে গলা কেটে হত্যা করে শিশুটিকে।

ঘটনার পর থেকেই এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। শিশুটির পরিবার জানায়, জীবন হঠাৎ নিখোঁজ হলে চারপাশে খোঁজ শুরু করে তারা। কিছুক্ষণ পর মোবাইল ফোনে আসে মুক্তিপণের দাবি। কিন্তু তার আগেই প্রাণ যায় শিশুটির।

আশুলিয়া থানা পুলিশ জানায়, ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে হত্যাকারী রব্বানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রব্বানী একাই পরিকল্পনা করে এই অপহরণ ও হত্যাকাণ্ড। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর