1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় দখলের চেষ্টা ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর বউ বাজার এলাকায় বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে একটি প্রতিবন্ধী বিদ্যালয় দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিদ্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

অপরদিকে বিদ্যালয়ের বর্তমান দায়িত্বে থাকা শামীমা খানম বলেন, এই প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়গা ও কৃষি জমি দখলে নিতে আমার কাছে বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে নুরে আলম তার লোকজন দিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে ওই এলাকায় থাকতে দিবে না বলে হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙ্গিয়ে এবং নেতাদের ছত্রছায়ায় এলাকায় আধিপত্যবিস্তার করতে আমার পরিবারসহ এলাকার সাধারণ মানুষকে হয়রানি করছে। এইসব চাঁদাবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁদাবাজরা বিএনপির প্রভাব খাটিয়ে এইসব অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি। 

এ বিষয়ে বিএনপি নেতা বিএম শামিম বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করলে স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বিএনপিতে কোন চাঁদাবাজির স্থান নেই। আমার পরিচয় দিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে আমার কিছুই করার নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর বউ বাজার এলাকায় শিশু-কিশোরদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়। এই বিদ্যালয়ে অল্প বেতনে প্রায় শতাধিক অসহায়, গরিব, প্রতিবন্ধী ও এতিম শিশু-কিশোর লেখাপড়া করছে। বর্তমানে এই প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিচালনা করছেন শামীমা খানম। তিনি সমাজের ঝড়ে পড়া অসহায়, প্রতিবন্ধী শিশু-কিশোরদের ভবিষতের কথা চিন্তা করে তার বাবার পৈত্রিক জায়গায় এই বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি এলাকায় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর