1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে পুলিশের চিরুনি অভিযানে টঙ্গীর দুই থানায় গ্রেফতার ৬৫ জন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

হুমায়রা কনা আক্তার

টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাই প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় বিভিন্ন অপরাধে ৬৫ জনকে গ্রেফতার করা হয়। 

পুলিশের দাবি গ্রেফতারকৃতদের বেশিরভাগ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এছাড়াও এদেরমধ্যে বেশ কয়েকজন নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামী রয়েছেন। 

জানা যায়, সাম্প্রতিক সময়ে টঙ্গীর দুই থানা এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। মহাসড়ক, শাখা সড়ক, উড়ালসড়ক এমনকি এলাকার ভিতরের চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এতে হত্যা, ছিনতাই, ঢাকাতি প্রস্তুতি সহ বিভিন্ন মামলায় টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করে। অপরদিকে একইভাবে অভিযান চালিয়ে ২৩ জন ছিনতাইকারী সহ ২৮ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধীদের আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। 

 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমার থানায় ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে টঙ্গীর দুই থানায় ৬৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর