
নিজস্ব প্রতিবেদকঃ
আজ সাংবাদিক মহলে এক আনন্দঘন দিন জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ গোলাম কিবরিয়ার শুভ জন্মদিন আজ। সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের জন্য তিনি ইতোমধ্যে সবার প্রিয় হয়ে উঠেছেন।
মোঃ গোলাম কিবরিয়া শুধু একজন পেশাদার সাংবাদিক নন, বরং তিনি একজন সমাজসচেতন, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে উঠে আসে জনমানুষের কথা, সমাজের বাস্তব চিত্র এবং দেশের সার্বিক অগ্রগতির দিকচিত্র।
তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজনসহ অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এবং ভবিষ্যতের জন্য সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।
জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পরিবার, এশিয়ান টেলিভিশনের সহকর্মীরা এবং দেশের সাংবাদিক সমাজ তার দীর্ঘ জীবন, সুস্থতা ও পেশাগত উৎকর্ষ কামনা করেন।