1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মাহমুদ হাসান নামের ১৫ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা চরমে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধ

মাদারীপুর জেলার ডাসার থানাধীন ধুলগ্রাম-বালিগ্রাম এলাকা থেকে মাহমুদ হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটে।

নিখোঁজ মাহমুদের পরিবার সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাহমুদ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ না পেয়ে গভীর উদ্বেগে পড়েছে পরিবার। পরিবারটির দাবি, মাহমুদ কোনো ধরনের বিরোধে জড়িত নয় এবং এটি একটি অস্বাভাবিক ঘটনা।

নিখোঁজ কিশোর মাহমুদের পিতা বোরহান হাওলাদার ও মাতা সুখি বেগম জানান, তাদের সন্তান সাধারণত বাসা থেকে বের হলেও নির্দিষ্ট সময়ে ফিরে আসে। কিন্তু এই ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনো আত্মীয়ের কাছেও সে যাননি।

 

এ বিষয়ে মাহমুদের বড় ভাই ইব্রাহিম হাওলাদার বলেন, “আমার ভাই কোথায় গেল আমরা কিছুই বুঝতে পারছি না। কেউ যদি তার খোঁজ পান, দয়া করে আমাদের জানাবেন। আমরা দিনরাত পথে দাঁড়িয়ে আছি তার অপেক্ষায়।”

 

নিখোঁজ মাহমুদের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে:

📞 ইব্রাহিম হাওলাদার (বড় ভাই)

📱 মোবাইল নম্বর: ০১৬২২-২২৭৫৪০

 

স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবার। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে সকলের সহযোগিতা চেয়েছে তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর