1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ১০ টাকা জমা দিলে কোটি কোটি টাকা উঠবে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত
  1. আলী নিয়ামতের কলাম # – দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ১০ টাকা জমা দিলে কোটি কোটি টাকা উঠবে! আহত ১জন শিক্ষার্থী শিক্ষকও যেনো দীর্ঘকালীন চিকিৎসায় অর্থের অভাবে ব্যহত না হয়? সরকারের কাছে আহবান জানাচ্ছি : আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করুণ! নিহতদের ক্ষতিপূরণ দিন! আড়াই কোটি বাসিন্দার শহরে বিমান প্রশিক্ষণের অণুমতি দিয়েছে যারা তাদের জবাবদিহিতায় আনা হোক! পুরোনো বিমান ( ৬০ দশকের?) ব্যবহার করার অনুমোদন কে দিলো? দেশের লাখ লাখ দুর্নীতিবাজদের টাকা উদ্ধার করে তা নতুন বিমান কেনা থেকে অসহায় রোগীদের চিকিৎসা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হোক। আগেই লিখেছি : করোনা ও ডেঙ্গু রোগীর চিকিৎসা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হোক। সব রাজনৈতিক দলের সদস্য নেতা সংগঠক ১০০ টাকা করে জমা দিলে ( রাষ্ট্র পরিচালিত ফান্ডে) কয়েক হাজার কোটি টাকা উঠবে। শুধু বিএনপির যে ৪ হাজার চাঁদাবাজকে বহিস্কার করা হয়েছে তাদের আটক করে চাঁদাবাজির টাকা উদ্ধার করলেও কয়েক হাজার কোটি টাকা জমা হবে। তেমনি যারা বিগত ১৬ বছরে লাখ লাখ কোটি টাকা দুর্নীতি করে বাড়ি গাড়ি সম্পদ গড়েছে তা উদ্ধার করে জনকল্যাণে ব্যয় করা হোক। সরকার যদি সৎ সাহসী এবং উদ্যোগী হয় তবে ১৮ কোটি মানুষই সরকারকে সহযোগিতা ও সমর্থন দেবে। সরকারের দুর্নীতিবাজদের অপসারণ করা হোক দ্রুত। অলস অপদার্থ অকর্ম উপদেষ্টাদের অব্যাহতি দেয়া হোক। তরুণ উদ্যোমী উদ্যোগীদেরকে উপদেষ্টা করা হোক। কোটি কোটি তরুণ যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প শুরু করা হোক। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২% সুদে লোনের ব্যবস্থা করা হোক। উৎপাদন ক্ষেত্রে এবং কারিগরি ও কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ ক্ষেত্রে বিনিয়োগ চাই। দেশের গৃহিণীদের ( কয়েক কোটি) কাজের সুযোগ করে দেয়া হোক যাতে ঘরে বসেই উদ্যোক্তা হতে পারে! ঘরে ঘরে সরকারি বেসরকারি গাড়ি বা কর্মী গিয়ে বিভিন্ন৷ কাজের অর্ডার দিয়ে আসবে! সবকিছুই নির্ভর করে সরকারের পরিকল্পণা উদ্যোগ এবং বাস্তবায়নের ওপর! সরকার চাইলে একটি দেশের উন্নয়ন এক বছরেই ঘুরে দাঁড়ানোর মতো হতে পারে! দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ চাই। সরকার নিজেই যদি দুর্নীতিবাজদের আশ্রয় দেয় লালন পালন করে তবে দেশের উন্নয়ন হবে কোত্থেকে? চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঠেকাতে পারলে সরকারের সফলতা আসবেই। নইলে ব্যর্থতার গ্লাণি নিয়ে পালাতে হবেই হবে একদিন। আমি ১৯৮৬ সাল থেকে বলে ও লিখে আসছি :/ দিন আসবেই/ দিন বদলের/ বদলা নিতে / বদ সকলের/- আজ তা লিখছি লিখে যাচ্ছি! যদি জনতা জাগে তবেই দিন বদলের দিন আসে আর বদ সকলে ভাগে! কিন্তু দুর্নীতি দূর হয় কি? # আলী নিয়ামত : আহবায়ক দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এবং সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আজকের দুর্নীতি # ২২ জুলাই ২০২৫
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর