1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

Right Talk Bangladesh সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

আজ ২০ জুলাই ২০২৫ রোজ শনিবার সকাল আনুমানিক ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো হয়।Right Talk Bangladesh – সাতক্ষীরা জেলা শাখার উর্ধতন কর্মকর্তা সহ সকলে সম্মিলিত ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।এই উদ্যোগটি পুরো মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর এক বিশেষ পর্ব।

  Right Talk Bangladesh সাতক্ষীরা জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতির দ্বায়িত্ব পালন করেন মোঃ মাসুম বিল্লাহ,তিনি বলেন 

“প্রতিটি গাছ একেকটি প্রাণ। পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় করতেই আমাদের এই আয়োজন। সবুজের সাতক্ষীরা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান করা হয়েছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—

– মোঃ মাহির শাহরিয়ার (সহ-সভাপতি)  

– মোঃ শফিকুল ইসলাম ও রাহুল বিশ্বাস 

(সাংগঠনিক সম্পাদক)  

– মোঃ আশিকুর রহমান (স্বাস্থ্য বিষয় সম্পাদক) 

– মোঃ ইব্রাহিম খলিল (সদস্য)  

– সিয়াম হোসেন (সদস্য) প্রমুখ 

বক্তব্য শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Right Talk Bangladesh আগামী দিনগুলোতে সাতক্ষীরার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায় সংগঠনটি।সেই সাথে সবুজের সমোরোহ সুন্দরতম সাতক্ষীরা করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর