1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

এলজিইডির কোন প্রধান প্রকৌশলীর ভাগ্যে জোটেনি বিদায়ী সংবর্ধনা 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: কামরুল ইসলাম সিদ্দিক ছাড়া এলজিইডির অন্যকোন প্রধান প্রকৌশলীর কপালে বিদায়ী সংবর্ধনা জোটেনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান অবদি ১৮ জন প্রধান প্রকৌশলী গত হয়েছেন। এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ব্যতিত আর কোন প্রধান প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা পাননি। পল্লী পূর্ত কর্মসূচি সূচনা লগ্নে ১৬ জুলাই ১৯৮০ প্রয়াত কায়রুল ইসলাম সিদ্দিক প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান এর পর সরকার ১ জানুয়ারী ১৯৮৪ সালে এই দফতরের নাম পরিবর্তন করে নামকরণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইবি। এই দফতরের প্রধান প্রকৌশলী ছিলেন কামরুল ইসলাম সিদ্দিক পরবর্তীতে ৩১ আগস্ট ১৯৯২ সালে এই দফতরের নাম পুনরায় পরিবর্তন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি রাখা হয়। এলজিইডির সূচনা লগ্ন থেকে ১৬ মে ১৯৯৯ পর্যন্ত তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।সব মিলে ১৮ বছর ১০ মাস প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম সিদ্দিক। এলজিইডি একটি মডেল হিসেবে গড়ে তোলেন তিনি। কামরুল ইসলাম সিদ্দিক পদোন্নতি পেয়ে সচিব হলে তাকে অন্যত্র চলে যেতে হয়। ১৬ মে ১৯৯৯ সাল,সেদিন কামরুল ইসলাম সিদ্দিককে বিদায় সংবর্ধনা দিল এলজিইডি। সেই অনুষ্ঠান ছিল যেমন আন্তরিক ও আনন্দের তেমনি ছিল বেদনার। এলজিইডির দ্বিতীয় তলার অডিটোরিয়াম ও বাইরের সকল জায়গা ঠাসা কর্মকর্তা ও কর্মচারীদের ভিড়ে। পদোস্ত কর্মকর্তারা আবেগঘন বক্তব্য রাখেন ,দিক নির্দেশনা মুলক নাতিদীর্ঘ বিদায়ী বক্তব্য রাখেন এলজিইডির স্বপ্নদ্রষ্টা কামরুল ইসলাম সিদ্দিক। পিনপতন নীরবতা। এরপর যখন তিনি ভবন ত্যাগ করেন তখন এক হৃদয়বিদারক দৃশ্য, উপস্থিত সকলের চোখের পানিতে দু-গন্ড ভেসে যাচ্ছে।
কামরুল ইসলাম সিদ্দিক ব্যতিত এলজিইডির ১৯ তম প্রধান প্রকৌশলীর কার্যকাল চলছে। তবে ওই ধরনের বিদায়ী সংবর্ধনা আর হয়নি। এলজিইডির চতুর্থতম প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল হাসানের বিদায়ী সংবর্ধনা হলেও এর পর আর কোনো প্রধান প্রকৌশলীর ভাগ্যে বিদায়ী সংবর্ধনা জোটেনি। এরপর মোঃ নূরুল ইসলাম ৪ মাস প্রধান প্রকৌশলী ছিলেন,তিনি শেষ কয়েকদিন অফিসে আসতে পারেননি মোঃ ওয়াহেদুর রহমান কোন অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ছয় বছর প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তিনি। তিনবার এক্সটেনশন করে চতুর্থ বার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ২/৩ দিন অফিসে আসেননি।১১ ডিসেম্বর ২০১৪ শেষ বেলায় মন্ত্রণালয় থেকে অফিস আদেশ নিয়ে এলজিইডি ভবনে আসেন শ্যামা প্রসাদ,এরপর ওয়াহেদুর রহমান কখনো এলজিইডি ভবনে আসেনি। এরপর আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, রেজাউল করিম,এ কে আজাদ,শুশংকর আচার্য,মতিয়ার রহমান কেহই বিদায়ী সংবর্ধনা পাননি। এরপর মোঃ আব্দুর রশীদ খান প্রায় দুই বছর প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন কিন্তু বিদায়ী সংবর্ধনা পাননি। এরপর সেখ মোহাম্মদ মোহসিন শেষ ৩/৪ দিন অফিসে আসেননি একই হাল হয় মোঃ আলী আক্তার হোসেন ও গোপাল কৃষ্ণ দেবনাথের। পরবর্তীতে তিনজনকে টপকিয়ে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান মোঃ আব্দুর রশীদ মিয়া, তিনি প্রায় সাত মাস প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করলেও শেষের পনের দিন এলজিইডি ভবনে আসেননি। বর্তমান প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন তার দায়িত্ব শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ। তার সিদ্ধান্ত হিনতায় ফাইলের স্তূপ হয়ে আছে প্রধান প্রকৌশলীর দফতর। ফাইল স্বাক্ষর না করায় স্থবির এলজিইডি। প্রকল্প পরিচালক সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা নাখোস তার উপর শেষ অবদি দেখাযাক আনোয়ার হোসেনের কপালে বিদায়ী সংবর্ধনা জোটে কিনা আর জুটলেও সে অনুষ্ঠান মন থেকে নিবে না কেহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর