1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

বিয়ের পর প্রথম জনসমক্ষে গৌরী

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পঠিত
গত ৫ জুলাই, রবিবার গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা, প্রযোজক আমির খান। আমির এই তিন নম্বর বিয়ে নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। এবার বিয়ের পর প্রথমবার নবদম্পতিকে জনসমক্ষে দেখা গেল, যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সাধারণত বিয়ের পর নবদম্পতিকে বেশ জমকালো পোশাকে বাড়ির বাইরে কিংবা বিমানবন্দরে দেখা যায়। তবে আমির-গৌরীর ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। তাঁদের একসঙ্গে দেখা গেল একেবারে ছিমছাম পোশাকে। গৌরীর পরনে ছিল ঢিলেঢালা টি-শার্ট ও ট্রাউজার। আমিরও ঘরোয়া কুর্তাতেই এদিন জনসমক্ষে এলেন।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো, তবে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’বছর আগে। গত বছর আমিরের ৬০তম জন্মদিনে তিনি প্রথমবার গৌরীকে তাঁর ‘পার্টনার’ হিসেবে জনসমক্ষে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গৌরী স্প্র্যাট আমিরের প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।পারিবারিক আবহে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে তেমন কোনও বাহুল্য ছিল না।
আইনি বিয়ের পর এক ঘরোয়া মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মুম্বইয়ে বৃষ্টির দিনে হওয়া সত্ত্বেও, এই তারকা জুটির প্রথম প্রকাশ্যে আসার মুহূর্তটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে।তাঁদের বিয়ের পরেই নেটপাড়ায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে— বিয়ের পর গৌরী কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? উল্লেখ্য, আমির খানের প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও, বিয়ের পরেও নিজেদের ধর্ম অনুসরণ করেছিলেন।
তাঁদের ক্ষেত্রে কোনও রকম ধর্মান্তকরণের ঘটনা ঘটেনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমির খান বা গৌরী স্প্রাট কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। গৌরী আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না, তা নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সংক্রান্ত দাবিগুলো আপাতত নিছক জল্পনা ছাড়া আর কিছুই নয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর