1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

শাকিব খান তো আমাদেরই….. অভিনেতা জাহিদ হাসান।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার পঠিত

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার নতুন চলচ্চিত্র ‘উৎসব’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে, এবং এতে ‘খাইশটা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহারে আপত্তি জানানোর পর শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে শাকিব ভক্তরা তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাহিদ হাসান।বুধবার (২ জুলাই) আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করার প্রশ্নই আসে না। হয়ত আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা আমি ঠিকভাবে বোঝাতে পারিনি।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছিলাম, যখন কেউ নিজ গুণেই বড় হয়ে যায়, তখন তার নামের আগে বিশেষণ প্রয়োজন হয় না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা—এদের নামের আগে কিছু লাগেই না।’

শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘শাকিব ভক্তদের আবেগকে আমি সম্মান করি। তারা মন খারাপ করেছে, এটা ইতিবাচকই বলা যায়। কারণ ভালোবাসা থেকেই এমন প্রতিক্রিয়া। তবে তারা যদি আমার বক্তব্য ঠিকভাবে বুঝতেন, তাহলে দেখতেন—আমি শাকিব খানকে ছোট করিনি, বরং বড় করেই বলেছি।’

শেষে জাহিদ হাসান বলেন, ‘শাকিব খান তো আমাদেরই। আমাদের নিজেদের তারকাদের সম্মান করতে হবে। একজনকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ও দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর