1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকন্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। এই ঘটনায় রাজধানীর খিলখেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে হুমকীদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।

সাংবাদিক জাহাঙ্গীর কিরণ জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খিলক্ষেতের বড়ুয়ায় মানবকন্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় আমার মোবাইল নাম্বারে ০১৭১২-৪৬০২৬৯ তে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে। জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই আমি ফোন রিসিভ করি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করে অপরিচিত ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমি তাকে তার পরিচয় জানতে চাইলে সে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঈম বলে জানায়। এসময় আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা, মা তুলে গালাগাল শুরু করে। ‘তোর চিফ রিপোর্টারগিরি ছুটায়ে দিবো বলে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি সে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের লোক। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর