1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বাংলাদেশের স্বাধীনতা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

————————————————————-নাসির উদ্দীন হারুন

হাজার বছরের বাঙালির শৌর্য বীর্য ও বীরত্বের ইতিহাস ভবিষ্যত বংশধরদের জন্য যথাযথ ভাবে সংরক্ষিত হওয়া আবশ্যক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস একদিনে সূচিত হয়নি । বাঙালির সভ্যতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বলিষ্ঠ চেতনা যুগ যুগ ধরে বাঙালি জাতিকে সামাজিক ও রাজনৈতিক ভাবে করেছে সঠিক পথ নির্দেশ।
যুগে যুগে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শ্যামল ভু খন্ডে অজানা অচেনা স্থান থেকে এসে আর্য অনার্য বহু জাতি-উপজাতি বসতি স্থাপন করেছে পদ্মা মেঘনা যমুনার তীরে তীরে। ঐতিহাসিক কারণেই সমগ্র জাতি বিদেশী শাসন ও শোষণের জাঁতাকলে পিষ্ট হয়েছে ।

 

পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার শোচনীয় পরাজয়ের পর দুই শতাব্দী ধরে ব্রিটিশ শাসনের অবসানের জন্য যে সমস্ত আন্দোলন গড়ে উঠেছিল তাতে বাঙালির অবদান অবিস্মরণীয়। ৫২’ র ভাষা আন্দোলনে উত্তপ্ত রক্তবীজ থেকে রাজনৈতিক ক্রমবিকাশের মধ্যে দিয়ে এদেশের লক্ষ কোটি মেহনতি মানুষ দুর্বার সংগ্রামের পথ ধরে স্বাধীনতা ছিনিয়ে এনেছে।

 

২৫’ শে মার্চের সেই কালো রাত্রির যে কলঙ্কিত প্রহরে লক্ষ লক্ষ নিরস্ত্র মানুষকে হত্যা এবং বাঙালি দেশ প্রেমের ইতিহাস রচনা করেন-জন্ম নিলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । অনেকেই মনে করেন অত্যাচার নির্যাতন ও অর্থনৈতিক শোষণ যত বেশীই হোক না কেনো ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ভুল হয়েছে। এই ধারনা যদি পরিপূর্ণতা লাভ করে তাহলে ইতিহাসে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা আন্দোলনে জড়িত ব্যক্তিদের কোথায় স্থান হবে? মুখ থুবড়ে পড়বে পাক বাহিনীর অধিনায়ক কে: জে: নিয়াজীর আত্নসমর্পন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর