1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

এবার একসঙ্গে বড় পর্দায় নিশো-মেহজাবীন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত
টিভি কিংবা ওটিটি অথবা ইউটিউব; সব মাধ্যমেই নাটকের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। যদিও মাঝে লম্বা সময় এই জুটিকে একসঙ্গে পায়নি ভক্তরা। কারণ, দুজনেই নাটক অতিক্রম করে নিজেদের মেলে ধরেছেন সিনেমায়। এরমধ্যে নিশো বাণিজ্য ও অ্যাকশন ঘরানাকে বেছে নিলেও মেহজাবীন চৌধুরী নিজের লাগাম টেনে রেখেছেন রক্ষণশীল ফরমেটে। নিজের সিনেমা নিয়ে যোগ দিয়েছেন বিশ্বের বেশ ক’টি নামকরা উৎসবে, পেয়েছেন তুমুল করতালি ও পুরস্কার। বিপরীতে নিশো মাত করেছেন দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহ।
যেন দু’জনার দুটি পথ সফলভাবে দুটি দিকে গেছে বেঁকে। তবে সেই বেঁকে যাওয়া পথ দুটি আবার মিলছে একই বাঁকে। খবর মিলছে, দু’জনকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। যেখানে বাণিজ্য আর শিল্প একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। কারণ, এটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা ভিকি জাহেদ।
সিনেমাটি প্রসঙ্গে এখনই কেউ কিছু বলতে নারাজ। কারণ, বড়সড় আনুষ্ঠানিকতার পরিকল্পনা চলছে। তবে নাম প্রকাশে অনীহ অনেকেই খবরটি নিশ্চিত করেছেন। শিগগিরই গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি প্রসঙ্গে প্রকাশ করবেন সংশ্লিষ্টরা।
জেনে নেওয়া যাক নিশো ও মেহজাবীন জুটির সফল কয়েকটি কাজের নাম। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘শিল্পী’, ‘নীল জলের কাব্য’ প্রভৃতি।
বিশেষ করে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত প্রশংসার সঙ্গে।
এই জুটিকে প্রথমবার ওটিটিতে একসঙ্গে দেখা যায় একই নির্মাতার ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’সহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন।
দু’জনে বড় পর্দায় এক হওয়ার আগে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর