1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রী: বগুড়ায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষে দায়েরকৃত ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। জামিন কোনো সমাধান নয়, এটি অধিকার। রাষ্ট্র পরিচালনার নামে অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি করবেন আর তা কেবল সাংবাদিকরা লিখলেই তাদের জেল-জুলুম নির্যাতন, এগুলো সহ্য করা যায় না। এই অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দিতে হবে।

 

 

ইতিমধ্যে মামলায় আসামি সাংবাদিক রেজানুর রহমানের জামিন পেয়েছে। শুধু জামিন নয় অবিলম্বে এই কারসাজি মামলা প্রত্যাহার করতে হবে। প্রতিমন্ত্রীর বহুল আলোচিত সত্য ঘটনার সংবাদ প্রকাশে যদি সাংবাদিকদের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া পোহাতে হয় তবে সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। নেতৃবৃন্দ সরকারের নিকট সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা, স্বাধীনতার দাবি করে সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন।

 

 

সম্প্রতি প্রতিমন্ত্রী শাহে আলমকে ঘিরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের নামে ২টি ইউনিয়ন (সীমান্ত  দিগন্ত এবং নিজের মীরাবাড়ি নামে একটিসহ ৩টি ইউনিয়নের নামকরণসহ ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, নানা দূর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় মানহানি এবং সাইবার আইনের অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন বাদী হয়ে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদকসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গাজীপুর থেকে আটক করা হয়।

 

 

রবিবার (২১ জুন) বেলা পৌনে ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অন্য আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

 

 

এদিকে মামলা দায়েরের পর সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর